fwprbd.org
Not a Privilege. A Right.
নারীর রাজনৈতিক অধিকার ফোরাম
About Us
নারীর রাজনৈতিক অধিকার ফোরাম (FWPR) একটি বহু-সংস্থা জোট যা বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে সংসদে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ।
৩১ আগস্ট ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত এই ফোরাম সংবিধানিক অধিকার কার্যকর করা, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার জন্য আইন ও নীতির সংস্কার দাবি করে।
আমাদের মূল অবস্থান হলো — নারীর প্রতিনিধিত্বকে প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
Our Vision
কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আমরা নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি।
রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন ও নেতৃত্ব কাঠামোতে নারীর অংশগ্রহণ বাড়ানো। RPO সংশোধনের মাধ্যমে দলীয় কাঠামোতে ৩৩% নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক করা এবং ধীরে ধীরে তা ৫০%-এ উন্নীত করা।
দেশের প্রতিটি স্তরে নারীদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা। শারীরিক ও অনলাইন সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো।
সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের আওতায় আনা এবং নারী প্রার্থীদের সমান প্রতিযোগিতার সুযোগ দিতে রাষ্ট্রীয় মঞ্জুরি প্রদান করা। আইনসভায় নারীর কার্যকর ও টেকসই নেতৃত্ব গড়ে তোলা।
Our Work
জাতীয় ঐকমত্য কমিশন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে নারীর রাজনৈতিক অধিকার সংক্রান্ত নীতিগত পরিবর্তনের জন্য কাজ করছি।
Press Releases
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দলের মধ্যে ৩০টির কোনো নারী প্রার্থী নেই। জুলাই সনদের ন্যূনতম ৫% নারী মনোনয়ন সংক্রান্ত অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি। নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে।
সংসদে নারীর ন্যূনতম ৩৩% প্রতিনিধিত্ব এখনই বাধ্যতামূলক করতে হবে। সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন এবং ৩৩% নারী প্রার্থী মনোনয়ন আমাদের মূল দাবি।
বিদ্যমান সংরক্ষিত আসনের ব্যবস্থা কার্যকর নয়। টেকসই নারী নেতৃত্ব গড়ে তুলতে সরাসরি নির্বাচনের বিকল্প নেই। নারীর ক্ষমতায়ন কেবল অধিকার নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের স্থায়িত্ব ও মর্যাদার প্রশ্ন।
Events
আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং নির্বাচনকালীন সহিংসতা এবং এর প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা।
Upcoming৫১টি দলের নারী প্রার্থী মনোনয়নের তথ্য বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে জবাবদিহি করার দাবি জানানো হয়েছে।
Completedজুলাই সনদের চূড়ান্ত সংস্করণে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে কোনো কার্যকর বাধ্যবাধকতা না থাকায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।
Completedরাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ও নারী সংগঠনের প্রতিনিধিরা একসাথে আলোচনায় অংশ নিয়েছেন। দলগুলোর প্রার্থী মনোনয়ন ও নেতৃত্ব কাঠামোতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সংরক্ষিত আসন সরাসরি নির্বাচনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।
Completedজুলাই সনদে নারীর জন্য মাত্র ৫% মনোনয়নের প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান উপস্থাপন করা হয়েছে। সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন ও ৩৩% নারী প্রার্থী মনোনয়নের দাবি জানানো হয়েছে।
Completed১২টি নারী আন্দোলন, নাগরিক সংগঠন ও মানবাধিকার কর্মীর পক্ষে ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মূল প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে — ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং দলগুলো থেকে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন।
CompletedMember Organisations
এই ফোরামের পক্ষে ১২টি নারী সংগঠন, নাগরিক সংস্থা ও মানবাধিকার কর্মী সংযুক্ত আছে।